নিজস্ব সংবাদদাতা : বর্তমানে সেকেন্ডের মধ্যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। যত দিন যাচ্ছে যেন বাড়তে থাকবে এই রোগের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ২০৪৫ সাল নাগাদ বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা দাঁড়াবে দেড় কোটিতে। ডায়াবেটিস হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কমে যায়।এর ফলে অন্যান্য রোগে ঝুঁকিও অনেক বেড়ে যায়। ডায়াবেটিস রোগী হার্ট, কিডনি, ব্রেইন ও স্নায়ুর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন।
অনেক সময় শরীরে ভয়ংকর কিছু রোগ বাসা বাঁধতে পারে এই ডায়াবেটিসের কারণে। যা অনেকে বুঝতেও পারেনা। তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীদের প্রতি নিয়ত চিকিৎসার অধীনে থাকা উচিত এবং প্রতি তিন মাস অন্তর কিছু টেস্ট করানো উচিত।
৩ মাস পরপর যে পরীক্ষা করবেন
রক্তের সুগার পরীক্ষা (HbA1C test)
এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে রক্তের গড় কত পরিমানে শর্করা রয়েছে। এভাবে সুগারের পরিমাণ স্বাভাবিক মাত্রার কতটা কাছাকাছি রয়েছে, তাও নির্ধারণ করা যায়। নতুন করে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হলে প্রতি ৩ মাস পরপর এই পরীক্ষাটি করাতে হবে। এমনকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসলেও ৬ মাস পরপর এই পরীক্ষা করতে হবে।
বছরে একবার যেসব পরীক্ষা করবেন-
পায়ের অবস্থা: ডায়াবেটিস রোগীদের শরীরের পায়ের অংশে রক্ত যেহেতু সেভাবে সরবরাহ হয় না ।সেই কারণে পায়ের সহজে কোন ঘা থেকে পচন হতে পারে। কিছু কিছু কারণে এই ক্ষেত্রে পা অবশ হয়ে যায়। এর ফলে পা য়ে কোনরকম আঘাত লাগলে তা সারতে অনেক সময় লাগে।
অনেক সময় এসব ক্ষত বা ঘা থেকে পায়ে আলসার বা ইনফেকশনের মত সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার দুই পায়ে ঠিকমতো বোধ পাচ্ছেন কি-না অর্থাত্ স্পর্শ, ব্যথা, ঠাণ্ডা-গরম ইত্যাদি অনুভব করতে পারছেন কি-না, সে বিষয়ে সচেতন থাকতে হবে। সেইসঙ্গে নিয়মিত খেয়াল রাখতে হবে, পায়ের কোনো অংশ অবশবোধ করছেন কি-না।
চোখ: ডায়াবেটিস রোগীদের চোখে অনেক সমস্যা হতে পারে কারণ চোখের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে চোখে কম দেখতে পায় ডায়াবেটিসের রোগীরা।যাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এর ফলে অন্ধত্বও দেখা দিতে পারে।
তাই প্রতিবছর নিয়ম করে চোখ পরীক্ষা করা উচিত। ফলে চক্ষু খারাপ হওয়ার আগেই আপনি তা ধরে ফেলতে পারবেন।চোখের রক্তনালির সমস্যার দ্রুত চিকিত্সা করা হলে দৃষ্টিশক্তির সমস্যা প্রতিরোধ করা সম্ভব। এমনকি চোখে ঝাপসা দেখলেও চিকিত্সকের পরামর্শ নিন।
দাঁতের পরীক্ষা: ডায়াবেটিস রোগী মাড়ির বিভিন্ন রোগেও ভুগে থাকেন। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে মাড়ির সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। ছয় মাস অন্তর নিয়মিত ডেন্টাল বিশেষজ্ঞ দ্বারা দাঁতের স্বাস্থ্য পরীক্ষা কোতে হবে।







