জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বদলে প্রেসিডেন্ট অফ ভারত। যার জেরে এবার বিতর্ক আরম্ভ। ইন্ডিয়া থেকে কি তবে এবার ভারত নামকরণ? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা এই আমন্ত্রপত্রেই আশঙ্কা তৈরি হয়েছে। সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি।
আমন্ত্রণপত্রে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’লেখা নিয়ে। গুঞ্জন শুরু হয়েছে যে, আগামী ১৮ সেপ্টেম্বর সরকার সংসদের যে বিশেষ অধিবেশন ডেকেছে, সেখানেই দেশের নাম বদলের প্রস্তাব আনবে কেন্দ্রীয় সরকার।
যেহেতু বিরোধীদের জোটের নাম ইন্ডিয়া করা হয়েছে, তাই দেশের নাম বদল করতে চাইছে কেন্দ্র বলেও অভিযোগ উঠেছে। তরজা অব্যাহত।







