দেশ

পথ দুর্ঘটনায় বিষাক্ত কুয়োয় যাত্রীবাহী ভ্যান পড়ে মৃত ১২ জন

রবিবার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের মান্দাসোরে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে যাত্রীবাহী ভ্যান। বাইক আরোহী সহ ভ্যান গিয়ে পড়ে সেই বিষাক্ত কুয়োয়। দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন।

ডিআইজি মনোজ সিং জানিয়েছেন, একটি যাত্রীবাহী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারায় সেটি উল্টে পড়ে একটি কুয়োয়। ভ্যানে মোট ১৪ জন যাত্রী ছিলেন। কেউ জলে ডুবে, কেউ বা কুয়োর বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে গাড়ির মধ্যেই মারা যান। দুর্ঘটনায় বাইক আরোহীরও মৃত্যু হয়েছে। একজন স্থানীয় বাসিন্দা কুয়োয় নেমে যাত্রীদের উদ্ধার করতে যাওয়ায় তারও বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তাঁরও মৃত্যু হয়। এখনও পর্যন্ত ভ্যানের ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনার পর জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দিনভর উদ্ধারকাজ চালিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ভ্যানটি দ্রুত গতিতে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার জেরেই দুর্ঘটনাটি ঘটে। রবিবারই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। এছাড়া গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অপেক্ষাকৃত কম আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মান্দাসোরের নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.