প্রধানমন্ত্রীর আবেদন মতো সামাজিক মাধ্যমে রাজ্য বিজেপির নেতা-কর্মীদের ডিপি বদল এবার প্রকাশ্যে। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি রুপায়নে উদ্যোগী বঙ্গ বিজেপি। গত বছর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কর্মসূচি পালন করে কেন্দ্র। পাশাপাশি, স্বাধীনতা দিবসের বেশকিছু দিন আগে থেকেই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে প্রস্তুতির ছবিও নজরে আসে।
সদ্য ট্যুইটারে নিজের ডিসপ্লে পিকচার বদল করেছেন নরেন্দ্র মোদী। এছাড়াও বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি নিজের ডিপি পরিবর্তন করেছেন। সেখানে দেশের জাতীয় পতাকার ছবিও তুলে ধরেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন আরম্ভ হয় ‘হর ঘর তিরঙ্গা অভিযান’ দিয়ে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী এই অভিযানটি শুরু করেছিলেন। চলতি বছরে ৭৬তম স্বাধীনতা দিবসের আগেও রাজধানীতে একটি বাইক র্যালির মাধ্যমে প্রচারটি আবার শুরু হয়।







