ভূস্বর্গ ভাসলো পর্যটকদের রক্তে। জঙ্গী হামলায় নিহত হন একাধিক, আহতের সংখ্যাও কম নয়। কাশ্মীরে জঙ্গী হামলার পর থেকেই তড়িঘড়ি বাড়ি ফিরতে উদ্যত হয়েছেন পর্যটকরা । সূত্রের খবর, পর্যটকদের ফেরাতে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে , এবার বাড়তি ট্রেনের ব্যবস্থাও করা হলো ।
দ্রুত বাড়ি ফেরার জন্য, অনেকেই কাশ্মীর থেকে বিনা রিজার্ভেশনে ট্রেনে উঠে যাচ্ছেন। উত্তর রেলওয়ের তরফে, ভিড় সামলাতে করা হয়েছে বিশেষ ব্যবস্থা। কাটরা থেকে দিল্লী পর্যন্ত , করা হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। ২৩ এপ্রিল থেকেই চালু হয়েছে এই বিশেষ ট্রেন । রাত ৯.২০ তে ট্রেন কাটরা স্টেশন ছাড়ছে । যাত্রীদের সুবিধার্থে উধমপুর ও জম্মু-তাওয়াই স্টেশনে দেওয়া হয়েছে স্টপেজ । তারপর ট্রেন দিল্লী পৌঁছাচ্ছে সকাল ৯.৩০ মিনিটে ।
কাটরা – দিল্লী ট্রেনের পাশাপাশি, শ্রীনগর – দিল্লী এবং শ্রীনগর – মুম্বাই রুটে চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । এই ট্রেনের সময়সূচী জানা যাবে ও ট্রেন বুকিং করা যাবে ভারতীয় রেলওয়ে ও আইআরসিটিসি এর ওয়েবসাইটের মাধ্যমে।







