কাশ্মীরের ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি । বহাল তবিয়তে নদীয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক । কাশ্মীরের মতো নদীয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পড়ে সন্ত্রাস সৃষ্টি করবে না এটা কি কেউ বলতে পারে । কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এবার আতঙ্কের ছায়া নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।
কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার আতঙ্কের দানা বাঁধছে নদীয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের আরো নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করছেন এলাকার বসবাসকারীরা। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় ১০০ কিলোমিটারের বেশি অংশজুড়ে, কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বেড়েছে। এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত ব্যক্তিরা। তাদের মদতে বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভারতীয় নথিপত্র থেকে শুরু করে ব্যাংকের একাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথিপত্র। সীমান্তবর্তী এলাকার মানুষের দাবি, কিছুদিন আগেই মালদা ও মুর্শিদাবাদের যে নাশকতা হয়েছে এরা কিভাবে সীমান্তের কাঁটাতার পেরিয়ে বা বিএসএফের নজর এড়িয়ে অনুপ্রবেশকারীরা অনায়াসে প্রবেশ করছে ভারতের ভূখণ্ডে, সেই কারণে বারে বার ঘটছে এই ধরনের নাশকতা। তবে কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষের বলে দাবি জানান স্থানীয় বাসিন্দা রূপ কুমার ঘোষ । উল্লেখযোগ্য বিষয় হলো কাশ্মীরে সেনাবাহিনীর পোশাক পরেই কিন্তু জঙ্গিরা হামলা চালায় । এই ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি । বহাল তবিয়তে নদীয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক । কাশ্মীরের মতো নদীয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পড়ে সন্ত্রাস সৃষ্টি করবে না এটা কি কেউ বলতে পারে । সীমান্তের মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিরা চাইছেন কেন্দ্রীয় সরকারের উচিত যেকোনো মূল্যে হোক বাংলাদেশীদের ভারতে ঢোকা বন্ধ করতে হবে, না হলে কাশ্মীরের মতোই নদীয়াতেও যখন তখন ঘটতে পারে বড়সড়োর নাশকতা অথবা জঙ্গি হামলা। তবে বিগত তিন মাসে বিএসএফের নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি, রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় ৩০০ রো বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশদের মদত দিয়েছিল তাদেরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনার ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল অঞ্চল সভাপতি শুভজিৎ সরকারের দাবি, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে বিএসএফ তাহলে কি করছে, তাদের নজর এড়িয়ে কিভাবে ভারতের প্রবেশ করছে বাংলাদেশিরা। এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপি নেতা অমিত প্রামাণিকের পাল্টা দাবি,, নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি থাকলেও পশ্চিমবঙ্গের তৃণমূল আশ্রিত দালালদের সহযোগিতায় ভারতে প্রবেশ করছে বাংলাদেশীরা, এরপর বেচে বেছে হিন্দুদের মঠ মন্দির এবং বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা। সম্প্রীতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির আচ পড়তেই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছিল বেশ কিছু ভারতীয় নাগরিক, সেই সময় ভারতীয়দের উপর নির্মম অত্যাচার করেছিল বাংলাদেশের পুলিশ। সেই রেস কাটতে না কাটতেই আবারও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় আবার নতুন করে আতঙ্কে রয়েছে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার হাজার হাজার পরিবার।







