জেলারাজনীতিরাজ্য

কোচবিহারে ভোটের দিন উদয়ন গুহকে নজরবন্দির নির্দেশ কমিশনের

ভোটের দিন গোলমাল পাকাতে পারেন তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ছড়াতে পারেন হিংসা। তাই ভোটের দিন তাঁকে নজরবন্দি করা হোক। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের আবেদনে সাড়া দিয়ে ভোটের দিন উদয়ন গুহকে নজরবন্দি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এরফলে কোচবিহারে আজ ভোটের দিন ঘরেই থাকতে হবে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। এদিকে উদয়ন জানিয়েছেন তিনি এখনও নির্বাচন কমিশনের কাছ থেকে কোনও চিঠি পাননি।

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে লোকসভার সাত দফার ভোটের প্রথম দফার ভোট। প্রথম দফার ভোট হচ্ছে কোচবিহার-সহ উত্তরবঙ্গের তিন কেন্দ্রে। এর আগে বুধবার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ভোটের দিন নজরবন্দির আর্জি জানান কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কমিশনকে লিখিতভাবে তিনি জানান নির্বাচনী বিধি লাগু হওয়ার পরও তাঁর মিছিলে হামলা করা হয়েছে। উদয়ন গুহের উস্কানিতে নানা জায়গায় অশান্তি হচ্ছে। যদিও পাল্টা নিশীথের বিরুদ্ধে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানান উদয়ন গুহ। তবে শেষপর্যন্ত নিশীথ প্রামাণিকের আর্জিতেই সায় দিয়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে নজরবন্দির নির্দেশ দিল নির্বাচন কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.