বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হয়েছেন আপ সুপ্রিমো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপ সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদে উত্তপ্ত দিল্লি।মঙ্গলবার আপের কর্মসূচি প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে। আপেদের সূত্রে খবর সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে হোলি খেলবেন না দিল্লির শাসক দল।
মঙ্গলবার ঘেরাও করা হবে মোদীর বাসভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই সোমবার সকাল থেকেই থাকবে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা। অনুমান করা হচ্ছে বিক্ষোভের কারণে দিল্লির একাধিক জায়গায় ব্যাহত হতে পারে যান চলাচল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে, ফলে প্রতিবাদ দেখাতে যেনো না পারেন বিক্ষোভীরা।বৃহস্পতিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং বাড়িতে তল্লাশি অভিযানের পরেই গ্রেপ্তার হন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
গ্রেপ্তারির পর তিনি বলেছেন, জীবন উত্সর্গীকৃত দেশের জন্য। অন্যদিকে আপের তরফেও সাফ জানানো হয়েছে, প্রয়োজনে জেলে বসেই সরকার চালাবেন তিনি। ইতিমধ্যে হেফাজতে থাকাকালীন অবস্থায় একটি নির্দেশিকাও দিয়েছেন কেজরিওয়াল। দেশের ইতিহাসে যা প্রথম।







