খেলাধুলা

মহিলাদের আইপিএল-এর দল কিনতে চায় ৩০টি সংস্থা, উদ্বোধনের বাদ্যি বাজল বলে!

ক’দিনে নিজস্ব মোট সম্পদের ৫০ শতাংশেরও অধিক খুইয়েছেন আদানিরা। এবার কি মেয়েদের আইপিএল শুরু হওয়ার আগেই বিপদে আহমেদাবাদের দল?

রিপোর্ট বলছে, ভারতীয় স্ন্যাক এবং রেস্তোরাঁ সংস্থা হলদিরাম WIPL-এ দল কেনার আগ্রহ দেখিয়েছে কিছুদিন আগেই। যেখানে হলদিরাম ইতিমধ্যেই ২১ জানুয়ারির সময়সীমার আগে WIPL দল কেনার জন্য নিজেদের নাম নিবন্ধন করে। তাঁরা দল ক্রয়ের জন্য ৫ লক্ষ টাকায় আইটিটি কিনে ফেলেছে, যা ফেরত দেওয়া হবে না। বিসিসিআই ১০টি ভারতীয় শহরের নাম ইতিমধ্যেই উল্লেখ করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, মহিলাদের আইপিএল-এর দরুন আহমেদাবাদের দলটি কিনেছে আদানি গোষ্ঠী। ১২৮৯ কোটি টাকায় দল কেনেন তাঁরা। সব থেকে বেশি দর দিয়েছিল গৌতম আদানির সংস্থা। দাম মিয়ে যদি দেখা যায় তবে, দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লক্ষ টাকায় মুম্বই দল ক্রয় করেছে।

১৩ ফেব্রুয়ারি মহিলাদের আইপিএল-এর ক্রিকেটারদের নিলাম হওয়ার সম্ভাবনা। WIPL ২০২৩ এই বছরের মার্চ মাস থেকে শুরু হতে পারে। সবমিলিয়ে প্রস্তুতিতে বোর্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.