ক্রাইম

ভোররাতে রাস্তায় রক্তাক্ত বিশেষভাবে সক্ষম যুবক, ধারালো অস্ত্রের কোপে মৃত্যু দুর্গাপুরে

ভোরের অন্ধকারে রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। দুর্গাপুরের রাতুড়িয়ায় বিশেষভাবে সক্ষম এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের নাম শেখ আশরাফ (৩৫)। তিনি রাতুড়িয়ার বাসিন্দা। পরিবারের অভিযোগ, হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে আশরাফের বচসা হয়েছিল। সেই বিবাদের পরই শনিবার ভোরে তাঁর উপর হামলা চালানো হয়।

অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে আশরাফের উপর হামলা চালান হোসেন। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান আশরাফ। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। কোকওভেন থানার পুলিশ তাঁকে উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

হামলার নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুরনো কোনও বিবাদের জেরেই খুন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, আশরাফ শান্ত স্বভাবের ছিলেন এবং কারও সঙ্গে তাঁর বিবাদ ছিল না।

ইতিমধ্যেই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.