বিদেশ

ফের ধস নেপালে, চৌলানি নদীর পথ রুদ্ধ! আচমকা হড়পা বানের আশঙ্কায় সতর্কতা

হড়পা বানের ভয় কাটতে না কাটতেই ফের বিপদের মুখে নেপাল। দারচুলায় নতুন করে ধস নেমে মাটি, পাথর ও আবর্জনায় আংশিক আটকে গিয়েছে চৌলানি নদীর জলপ্রবাহ। এর জেরে নদীর নীচের দিকে থাকা এলাকায় আচমকা বন্যা বা হড়পা বান নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, আপিহিমাল গ্রামীণ পুরসভার ভাট্টার এলাকায় এই ধস নামে। ধসের ধ্বংসাবশেষ নদীতে পড়ে স্বাভাবিক স্রোত বাধাপ্রাপ্ত হয়েছে। প্রশাসনের আশঙ্কা, ফের বড় ধস নামলে নদীর গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। পরে জমে থাকা জল ও ধ্বংসাবশেষের বাধ ভেঙে গেলে আচমকাই নীচের দিকে ভয়াবহ জলস্রোত নেমে আসতে পারে।

পরিস্থিতি বিবেচনায় নদীর তীরবর্তী ও নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে নেপাল প্রশাসন। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছেন আধিকারিকরা। বাসিন্দাদের প্রশাসনের নির্দেশ মেনে চলার পাশাপাশি নদীর আশপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর মধ্যেই ভয়াবহ হড়পা বানের ক্ষত এখনও শুকোয়নি নেপালে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১,৩৪৪। নিখোঁজ ৪,৮৯৮ জন এবং জীবিত উদ্ধার করা হয়েছে ৮,৬৩১ জনকে। দুর্গত এলাকায় এখনও চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান।

এই পরিস্থিতির মধ্যেই দারচুলায় নতুন ধস ফের আতঙ্ক বাড়িয়েছে। প্রশাসনের নজর এখন চৌলানি নদীর জলস্তর ও ধসপ্রবণ এলাকাগুলির দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.