রাজ্য

ভাবমূর্তি ফেরাতে তৎপরতা, ডিএলইডি-তে ভর্তির নিয়মে বৃহৎ রদবদল আনল পর্ষদ

রাজ্যে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে। দুর্নীতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাসকদলের একাধিক নেতামন্ত্রীকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। এহেন উত্তাল পরিস্থিতিতে এবার ভাবমূর্তি ফেরাতে তৎপর হল পর্ষদ।

প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলার রিপোর্ট দেখে বিস্ফোরক হয়ে ওঠেন। তাঁর মন্তব্য ছিল, ‘একটা কথা না বলে পারছি না, সিবিআই-এর এই মামলার তদন্ত দেখে আশাহত।’ গতকাল বেলা সাড়ে এগারোটা থেকে দফায় দফায় শুনানি চলে। প্রধানমন্ত্রীর দফতরে সিবিআই তদন্তের নমুনা পাঠানোর হুঁশিয়ারিও দেওয়া হয়।

রাজ্যে ডিএলইড-এর ভর্তিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। ৩০ জুন ডিএলইডি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্লাস ছাড়াই কেন দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করার প্রয়াস চলছে, সেই নিয়ে প্রশ্ন তোলে আদালত। এনসিটিই-র নিয়ম অনুযায়ী প্রাথমিক টেটে বসার জন্য ডিএলইডি কোর্স পাশ করা বাধ্যমূলক। সংশ্লিষ্ট কোর্সটি দু’বছরের। তবে এই কোর্স শেষ করার জন্য পড়ুয়াদের তিন বছর সময় দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.