রাজনীতিরাজ্য

নন্দীগ্রামে রামমন্দিরের শিলান্যাস করলেন শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করবেন।সেই অনুযায়ী আজ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রস্তাবিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস ও ভূমিপূজাতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা।নন্দীগ্রামের ভাঙ্গবেড়িয়া থেকে মিছিল করে সোনাচূড়াতে আসেন শুভেন্দু অধিকারী।প্রস্তাবিত জমিতে শিলান্যাস ও ভূমিপূজায় অংশ গ্রহণ করেন।নন্দীগ্রামের শহীদ দেবব্রত মাইতির সহধর্মিনী কল্পনা মাইতির হাত ধরে শিলান্যাস হয় রাম মন্দিরের।এরপর সভামঞ্চ থেকে হুশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন , কিভাবে জেহাদীদের উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় ,শাসক পরিবর্তনের পর দেখবেন।তিনি বলেন ঠিক অযোধ্যার আদলে এখানে রামমন্দির স্থাপিত হবে।শুধু মন্দির নয় আয়ুর্বেদিক চিকিৎসালয় এবং একটি হোমিও প্যাথিক চিকিৎসালয় গড়ে উঠবে রামমন্দির এর পাশাপাশি।খরচ কোনো সরকারি অর্থে হবেনা।অযোধ্যার রামমন্দির যেমন সনাতনীদের টাকায় হয়েছে এই মন্দিরও দানের টাকায় গঠন হবে। তবে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন ,পুরীর আদলে মন্দির যেমন করছেন তেমনই পুরীর মত গেট এ লিখে দেখান হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ।পারবেন লিখতে মুখ্যমন্ত্রী?তিনি আরো বলেন, হিন্দুদের মন্দির সরকারি টাকায় হ্য় না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.