অফবিট

এবার AI জানিয়ে দিলো , কিভাবে ধ্বংস হবে পৃথিবী ?

কোটি কোটি বছর ধরে পৃথিবী সৃষ্টি হয়েছে। পৃথিবী ধ্বংস হতে সময় লাগবে না। বিজ্ঞান ও প্রকৃতির মেলবন্ধনেই পৃথিবী ঘুরছে। কেউ ভাবেন পৃথিবী ঈশ্বরের সৃষ্টি। কেউ বিশ্বাস করেন, বিজ্ঞান ও প্রকৃতির খেলার মাধ্যমে পৃথিবীর সৃষ্টি। পৃথিবীতে প্রতি সেকেন্ডে কিছু না কিছু পরিবর্তন ঘটতে পারে।

অনেক বিজ্ঞানী এই পরিবর্তনগুলো কাছ থেকে দেখেছে। এই পরিবর্তনগুলোর পিছনে কিছু কারণ রয়েছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর উপর মানুষ এতো বেশি অত্যাচার করেছে যে, খুব তাড়াতাড়ি পৃথিবী বা প্রকৃতি মানুষের উপর ভয়ংকর প্রতিশোধ নিতে পারে।

পৃথিবী কোটি কোটি বছর আগে ডাইনোসর ছিল। সেই সময় পৃথিবীতে উল্কাপাত হয়েছিল। যার ফলে ডাইনোসর পুরো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার ‘ বার্ড ‘ পৃথিবী কীভাবে ধ্বংস হবে, তার চারটি কারণের ভবিষ্যদ্বাণী করেছে।

প্রথম, পৃথিবী পারমাণবিক যুদ্ধের মাধ্যমে শেষ হতে পারে। দ্বিতীয়, পৃথিবী ধ্বংস প্রাকৃতিক দুর্যোগের কারণেও হতে পারে। তৃতীয়, পৃথিবীর জলবায়ুর হঠাৎ পরিবর্তন হওয়ার কারণে তা মানুষের পক্ষে পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে।বার্ড এর চতুর্থ কারণটি হলো এআই এত উন্নত হবে যে এটি পৃথিবী থেকে মানুষকে নিশ্চিহ্ন করে দেবে।অনেকেই এ কথা শোনার পর বিস্মিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.