বিনোদন

বাংলার দাদার বায়োপিকে কোন অভিনেতাকে প্রধান চরিত্রে দেখা যাবে?

বহুদিন ধরেই চলচ্চিত্র অন্দরে জল্পনা চলছিল প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে। একেকবার বিভিন্ন অভিনেতার নাম উঠে এসেছে। অবশেষে নিশ্চিত হলো বাংলার দাদার চরিত্রে কে অভিনয় করবে এই বায়োপিকে। কে হতে চলেছে সৌরভের বায়োপিকের প্রধান মুখ?

প্রথমদিকে ‘লাভ ফিল্মস’-এর কর্ণধার অঙ্কুর গর্গ এবং লাভ রঞ্জন যখন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বায়োপিক করার বিষয়। তারপরেই রণবীর কাপুর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার জন্য ইচ্ছে প্রকাশ করেছিল। তবে পরের দিকে অন্য অনেক কাজের চাপ থাকায় তিনি না করে দেন। এরপরে ওই সিনেমায় প্রধান চরিত্রে কাজ করার জন্য উঠে আসে অভিনেতা যীশু সেনগুপ্তের নাম। এমনকি একটা সময় শোনা যায় আয়ুষ্মান খুরানার নামও।

এবার কিছুদিন আগে বক্স অফিসে ঝড় তুলেছে ‘স্ত্রী টু’। সেখানে নায়কের ভূমিকায় রাজকুমার রাও অভিনয়ের মাধ্যমে দর্শকমহলের সাড়া ফেলে দিয়েছিল। তারপরেই এবার সৌরভের বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বায়োপিক সম্পর্কিত বাঁকি কাজগুলি সেরে নিয়েছেন সিনেমা নির্মাতা। পাশাপাশি সৌরভের বায়োপিকে অন্যতম বড় ভূমিকা পালন করছেন তার বাল্য বন্ধু সঞ্জয় দাস। দর্শকমহল অধীর আগ্রহে অপেক্ষমান এই তারকা খেলোয়াড়ের বায়োপিক দেখার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.