সূ পরিচিত দাদাসাহেব ফালকে পুরষ্কার প্রাপ্ত,ভারতরত্ন, পদ্মভূষণ পদ্মবিভূষণের মতো নানা সম্মানে সম্মানিত দেশের অন্যতম সেরা গায়িকা লতা মঙ্গেশকরের ৯৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন অমিত শাহ টুইটে বলেন, “লতা দিদি তাঁর পুরো জীবন উত্সর্গ করেছেন ভারতীয় সঙ্গীত ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। সঙ্গীতের চূড়ায় পৌঁছানোর পরেও তিনি যে সরলতা এবং নম্রতার সঙ্গে ভারতীয়দের শিকড়ের সাথে সংযুক্ত ছিলেন, তা দেশবাসীর জন্য একটি বিশেষ উদাহরণ।ভারতরত্ন লতা দিদির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।”
কণ্ঠের জাদুতে আজও মোহিত ৮ থেকে ৮০। জীবনের ইনিংসে ৯০ নট আউটে এসে আজও তাঁর কণ্ঠ থেকে বের হয় পঞ্চদশীর কণ্ঠস্বর। অসংখ্য মানুষের হৃদয় জয় করা কণ্ঠের অধিকারী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন এবং ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন।।







