খেলাধুলা

আইপিএল থেকে ছিটকে গেলো মুম্বাই ইন্ডিয়ান্স

আইপিএল মরসুম চলছে, আইপিএলথেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউ সুপার জায়ান্টসকে গতকাল সানরাইজার্স হায়দরাবাদ হারিয়ে দেয়। ফলে অঙ্কের নিয়মে প্লে-অফের দৌড়ে রয়েছে ৯টি দল।
অবস্থা অনুযায়ী, ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়া সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। বর্তমানে দুটি দল রয়েছে ১৬ পয়েন্টে, একটি দল ১৪ পয়েন্টে।
কলকাতা নাইট রাইডার্স রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট ও ১.৪৫৩ নেট রান রেট নিয়ে শীর্ষে কেকেআর।
কেকেআর কার্যত শেষ চারে পৌঁছে গিয়েছে। একটিতে জিতলেই হবে ১৮ পয়েন্ট। যদি নাইটরা তিনটি ম্যাচে হারে তাহলে ১৬ পয়েন্টে থাকবে। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে প্লে-অফে যেতে সানরাইজার্স অথবা লখনউয়ের সঙ্গে লড়াই হতে পারে। কেকেআরের নেট রান রেট তাদের এগিয়ে রাখবে। রাজস্থান, চেন্নাই এবং হায়দরাবাদ সব ম্যাচ জিতলে ১৮ পয়েন্টে যেতে পারে।
রাজস্থান রয়্যালস ও কেকেআরের পয়েন্ট সমান। নেট রান রেট ০.৪৭৬। রাজস্থানের ম্যাচ বাকি চেন্নাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে এবং পাঞ্জাব ও কেকেআরের বিরুদ্ধে হোম। তবে হোম ম্যাচগুলি হবে গুয়াহাটিতে। ২ পয়েন্ট পেলে রাজস্থানের প্লে-অফের টিকিট কনফার্ম হবে। সব ম্যাচ হারলে নির্ভর করতে হবে অন্য দলের ফলাফল ও অবস্থানের উপর।
সানরাইজার্স হায়দরাবাদের ১২ ম্যাচে ১৪ পয়েন্ট, নেট রান রেট ০.৪০৬। ম্যাচ বাকি গুজরাত (হোম) ও পাঞ্জাব (অ্যাওয়ে)-এর বিরুদ্ধে। এই দুটি জিতলে তারা চলে যাবে ১৮ পয়েন্টে। একটিতে জিতে, একটিতে হারলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে থাকতে হবে। নির্ভর করতে হবে অন্য দলের উপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.