দেশ

ধর্ষিতা কন্যার দায়িত্ব নিতে চান, মহাকাল থানার ইন্সপেক্টর অজয় বর্মা

বছর ১২ কিশোরি উজ্জয়িনীএর ধর্ষণ মামলা নিয়ে ৫ দিন ধরে শোরগোল চলছিল মধ্যপ্রদেশ এ। এ দিন ওই কিশোরীর দায়িত্ব নিতে চেয়ে এক উদার মানসিকতার পরিচয় দিলেন মহাকাল থানার ইন্সপেক্টর অজয় বর্মা। নিজের মেয়ের মতো করে রাখতে চান উজ্জয়িনীকে। এই ঘটনায় এক অটো চালক কে গ্রেফতার ও করেছে মহাকাল থানার পুলিশ।

একদিকে যখন পুলিশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে গোটা দেশ অপর দিকে ধর্ষিতা কন্যার শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত রকম দায়িত্ব নিতে ইচ্ছুক হলেন এক পুলিশ কর্মী। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন কিশোরীর চিৎকার, ওর পরিস্থিতি দেখে আমি শিউরে উঠেছিলাম। তখনই আমি স্থির করি ওর সম্পূর্ণ দায়িত্ব আমি নেব। ওকে দত্তক ও নিতে চাই আমি। কিন্তু দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আমি জানিনা, যদি ওর পরিবার রাজি থাকে তাহলে আমি এটা করতে পারবো।

এই প্রসঙ্গে উজ্জয়নীর পুলিশ সুপার শচীন শর্মা জানিয়েছেন,”অজয় বর্মা জানিয়েছে ওই ধর্ষিতা কন্যা দায়িত্ব নেবে যদি ওর পরিবার রাজি থাকে”। এ বিষয়ে স্থানীয় থানার সঙ্গেও কথা হয়ে গেছে, শুধু পরিবারের লোকের অনুমতির অপেক্ষা। তারা অনুমতি দেওয়ার পরই দত্তকের প্রক্রিয়া শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.