জেলা

বিরাটি ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

বুধবার বিকেলে বহু প্রতীক্ষিত বিরাটি ফায়ার স্টেশনের উদ্বোধন সম্পন্ন হল। এদিন হাওড়ায় পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালি ফায়ার স্টেশন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুদিন ধরে বিরাটি তথা উত্তর দমদমের মানুষের দাবি ছিল ফায়ার স্টেশন। এই প্রতীক্ষার অবসান হলো এদিন। যশোহর রোডে এদিন বিরাটি ভার্চুয়ালি ফায়ার স্টেশনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ফায়ার স্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, নিউ বারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, জেলাশাসক, দমকল আধিকারিকেরা। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে এই ফায়ার স্টেশনের নির্মান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.