সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী: কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সরব হয়েছে তৃণমূল। বকেয়া আদায়ে দিল্লি গিয়ে প্রতিবাদ কর্মসূচী করবে রাজ্যের শাসক দল। প্রথমে স্থির হয় ট্রেনে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে বাংলার ১০০ দিনের কর্মীদের। কিন্তু সেই ট্রেন মেলেনি। ট্রেন না পেয়েই বাসেই দিল্লি যাওয়ার পরিকল্পনার কথা ঘোষনা করে অভিষেক।
এবার দিল্লিতে কী ভাবে আন্দোলন হবে, তার রূপরেখা স্পষ্ট করলেন তিনি।
২ এবং ৩ অক্টোবর দুই দিন ধরেই রাজনৈতিক কর্মসূচী চলবে। ২রা অক্টোবর দলের সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত সদস্যরা শান্তিপূর্ণ অবস্থান করবে। অন্যদিকে, ৩রা অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ জানাবে বাংলা থেকে যাওয়া ১০০ দিনের কর্মীরাও। এই যাবতীয় বিক্ষোভ কর্মসূচী লাইভ সম্প্রচারিত করা হবে তৃনমূলের পক্ষ থেকে।
তবে ২ তারিখ গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতিরা গান্ধীমূর্তিতে মাল্যদানের ব্যবস্থা করবেন নিজেদের এলাকায়। পাশাপাশি শান্তিপূর্ণভাবে মোমবাতি জ্বালানো বা মোমবাতি মিছিল করা হবে।







