নিজস্ব সংবাদদাতা : রেলের জবরদখল করে রাখা জায়গা খালি করতে সচেষ্ট হয়েছে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। শিয়ালদা নর্থ ডিভিশনের বিভিন্ন স্টেশনে হকার উচ্ছেদ নিয়ে একাধিকবার অভিযান চালিয়েছে প্রশাসন। কাকিনাড়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ আগেই দিয়েছিল রেল কর্তৃপক্ষ। আজ সেই মোতাবেক রেল পুলিশের কর্তারা পুরো স্টেশন চত্বর ঘুরে দেখেন।
হকারদের পাশে দাঁড়াতে কাকিনাড়া স্টেশন চত্বরে এসে পৌঁছান তৃণমূল নেতা অরুণ সাউ ও তৃনমূলের অন্যান্য নেতা ও কর্মীরা। তৃণমূল নেতা বলেন, রেল প্রশাসন হকারদের জন্য কোন স্থায়ী বন্দোবস্ত না করে বারবার উচ্ছেদের নোটিশ দিচ্ছে। আমরা হকার ভাইদের পাশে আছি। স্থায়ী সুরাহা না করলে আমরা কোনরকম উচ্ছেদ করতে দেবো না।







