ফের কলকাতায় লক্ষ লক্ষ নগদ টাকা উদ্ধার। সোমবার কলকাতার বড়বাজার এলাকা থেকে এসটিএফ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। এত পরিমাণ নগদের সঙ্গে হাওয়ালার যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামেন তদন্তকারীরা। কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ ময়দানে নেমে রবীন্দ্র সরণি ও এমজি রোড থেকে প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার করে। বিপুল পরিমান টাকার কোনও হিসেব দেখাতে পারেনি ধৃতরা। এরপরই তাদের হেফাজতে নেয় পুলিস।
উক্ত ঘটনায় প্রথমে তিন জন এবং পরবর্তীতে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। মোট আট জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে বেশিরভাগই এই রাজ্যের বাসিন্দা। আর বাকি কয়েকজন রয়েছে যারা উড়িষ্যা এবং বিহারের বাসিন্দা।







