এবার ডেঙ্গুতে মৃত্যু হল ঠাকুরপুকুর 125 নম্বর ওয়ার্ড এর ২ নম্বর বাছার পাড়ার পরেশ সাউ।গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়। ব্লাড টেস্ট করলে ডেঙ্গু পজেটিভ আসে। গতকাল সন্ধ্যেবেলায় তার মৃত্যু হয়। এলাকার মানুষের বক্তব্য এখানকার কাউন্সিলর কোন কাজ করে না। এলাকার বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। নিকাশি ব্যবস্থা বলতে কিছু নেই। এক কথায় বলা যায় মশার আঁতুঘর হয়ে রয়েছে দু নম্বর বাছার পাড়া। স্থানীয় মানুষজনের বক্তব্য কোনো নিকাশি ব্যবস্থা নেই।তার জন্য বর্ষার জল সমস্ত জায়গায় জমে রয়েছে। এমনকি এ রাস্তার নিজেদেরকে রাবিশ ফেলতে হচ্ছে। কর্পোরেশন থেকে কোন কাজ করছে না। এলাকায় ডেঙ্গুর আতঙ্ক রয়েছে। বেশ কিছু পরিবারের মানুষজন জ্বরে আক্রান্ত। মাস দুয়েক আগে আরও একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই এলাকাতেই মৃত্যু হয়েছিল।
Read Next
November 20, 2026
পথ নিরাপত্তা থেকে কর আদায়—এবার সরকারি দায়িত্বে রূপান্তরকামীরা
November 20, 2026
গঙ্গাসাগর পর্যন্ত ছুটবে ট্রেন, ৪ হাজার কোটি টাকার প্রকল্পে সবুজ সংকেত! বাংলার ১৭টি রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
November 20, 2026
জোড়াফুল প্রতীক নিয়ে ৭ দিনের ডেডলাইন অভিষেকের! নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আগেই কীসের ইঙ্গিত?
November 19, 2026
আবাস যোজনার বাড়ি পাইয়ে দিতে টাকা চাইলেই থানায় যান, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিলীপ ঘোষের
November 19, 2026
দুর্যোগের জেরে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা, নতুন দিন ঘোষণা রবিবার
November 19, 2026







