বলিউড ইন্ড্রাস্ট্রিতে সলমন – অরিজিৎ – কে কখনো একসঙ্গে কাজ করতে দেখা যায় নি। ৯ বছর আগে একটা ঘটনার ফলে একে তারা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সূত্রে খবর, বুধবার রাতে অরিজিৎ সিংকে গ্যালাক্সি (সলমন খানের বাড়ি) থেকে বের হতে দেখা গেল। নিজের চোখকে নেটিজেনরা তা বিশ্বাস করতে পারে নি। যার ফলে সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে।
তবে কি ২০২৪ সালে নতুন কিছু চমক আসতে চলেছে ? সলমন খানের হয়ে কন্ঠ দেবেন অরিজিৎ সিং? এমন কোনও প্রশ্নের উত্তরই আপাতত স্পষ্ট নয়। পুরস্কার বিতরণী একটি অনুষ্ঠানে রীতেশ দেশমুখ ও সলমন খান সঞ্চালনার দায়িত্বে ছিলেন। পুরস্কার দেওয়ার সময় সলমন খান এবং অরিজিৎ সিং এর বিবাদ তৈরি হয়। সেই ঝামেলা ভুলতে দুই তারকার সময় লেগেছে ৯ বছর।
যদিও নেট দুনিয়াতে এই ভিডিও দেখে সকলেই খুব খুশি। অরিজিতের গান যেকোনো সিনেমার মাত্রাকে আরো উপরে তোলে। ছবির গান রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। বর্তমানে যেকোনো ব্লকব্লাস্টার সিনেমাতে একটি করে অরিজিৎ সিং এর গান থাকবেই। তাহলে কি এবার সেই সুপারস্টারকে দিয়ে গান গাওয়াবে সালমান খান ?







