রাজ্য

মসজিদের সামনে হিন্দুদের স্লোগান নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। আহত হল ৩ জন হিন্দু

হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গার সৃষ্টি হল ঝাড়খণ্ডের হাজারিবাগ এলাকায়। রবিবার রাত ৮ টা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদের একদল সমর্থক বাসে করে ফিরছিল। ফেরার পথে হাজারিবাগের এক মসজিদ এর সামনে দাড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে নানারকম স্লোগান দিতে থাকে।সেই স্লোগানে স্থানীয় মুসলিমরা রেগে যায় এবং ওই বাস টির ওপর আক্রমণ করে। রীতিমতো তারা ইট পাথর ছুড়তে থাকে বাসটির দিকে। এর ফলে বাসের ৩ জন যাত্রী আহত হয়। আহ তোরা এখন হাজারীবাগ সদর হাসপাতালে চিকিৎসারত রয়েছে।

হাজারিবাগের এসপি মনোজ রতন বলেন,” ওই বাসে ‘ভি এইচ পি’ এবং অন্যান্য সংগঠনের হিন্দুরা ছিল, তারা রাঁচিতে অনুষ্ঠিত হওয়া বিশ্ব হিন্দু পরিবারের শৌর্যযাত্রায় অংশগ্রহণ করতে গেছিল। সেখান থেকেই ফেরার সময় হাজারীবাগে ওই মসজিদের সামনে বাস থামিয়ে নানান স্লোগান দিতে থাকে। সেই শ্লোগানে ক্ষুব্ধ হয়ে আশেপাশের মুসলিমরা বাসের উপর ইট পাথর ছুড়তে থাকে। ওই এলাকার টহলরত কিছু পুলিশ গিয়ে ঘটনা সামাল দেয়”। তিনি আরো বলেন, “স্থানীয়রা বিনা কারণে পাথর নিক্ষেপ করেনি। তবে দোষীদের আমরা সনাক্ত করেছি এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।

দেশ এর বিভিন্ন জায়গায় চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। শুধু দেশেই নয় দেশের বাইরেও চলছে একই অবস্থা। কিন্তু আজকের এই সভ্য সমাজে সত্যিই কি এটা উচিৎ। এই সাম্প্রদায়িকতার ফলে প্রাণ যাচ্ছে হাজারো হাজারো নিরপরাধ মানুষের। কবে এর থেকে মুক্তি পাবে সবাই? কবেই বা নির্মূল বিনাশ হবে এই দাঙ্গার? কবে সরকারি চোখ তুলে তাকাবে এই সমস্যার উপর? সেই প্রশ্নেরই উত্তর চাইছে সবাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.