রাজ্য

আরজি কর কান্ডে শববাহী গাড়ি চালকের বিস্ফোড়ক দাবি!

আরজি কর কান্ড ঘিরে ফুঁসছে বাংলা। গত ৯ই আগস্ট রাতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথম থেকেই তাড়াহুড়ো!পোস্টমর্টামের পর বডি পুড়িয়ে দেওয়া হল। ঠিক কি ঘটেছিল ওই দিন রাতে? শববাহী গাড়ির চালকের বিস্ফোড়ক দাবি!

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা প্রথমে সুইসাইড বলা। নির্যাতিতার বাবা-মাকে দেড়িতে খবর দেওয়া। সন্ধ্যে ৬টার পর ময়না তদন্ত করা এসব নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভয়ার বাবা মা পাশাপাশি ডাক্তারি পড়ুয়ারা।

এবার শববাহী গাড়ি চালকের দাবি, “সৎকারের গাড়ি বুক করা থেকে আমাকে ডেকে পাঠায় পুলিশ। পোস্টমর্টেমের পর দেহ নিয়ে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল। দেহ গাড়িতে তোলার পর প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়।পুলিশের নির্দেশে তরুণী ডাক্তারের দেহ হস্টেলের সামনে দিয়ে ন্যায্যমূল্যের ওষুধের দোকান পেরিয়ে গেট দিয়ে গাড়ি বার করি। তাঁর গাড়ির সামনে ও পিছনে ২টো করে পুলিশের গাড়ি ছিল। শুধু তাই নয়, শববাহী গাড়ি ভাড়া করা হয়েছিল এবং তৎক্ষণাৎ সেই ভাড়াও মিটিয়ে দেয় পুলিশ। শববাহী গাড়ির চালক অমিতবাবু সম্প্রতি সংবাদমাধ্যমে জানিয়েছেন এই কথা।

এর আগে শ্মশানের ম্যানেজারের দাবী ছিল, পুলিশের নির্দেশে তাড়াহুড়ো করে দেহ দাহ হয়েছিল। সম্প্রতি আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ গ্ৰেফতার হয়েছেন। সঞ্জয় রাই-ও গ্ৰেফতার। ঘটনার তদন্তে সিবিআই। কিন্তু আসল রহস্যের কিনারা কবে হবে তাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.