রাজনীতি

ভোটের আগেই দলবদল মিজোরাম বিধানসভার অধ্যক্ষ লালরিনলিয়ানা সাইলোর।কেনো এমন সিদ্ধান্ত তার? জানুন

সামনের মাসেই ভোট রয়েছে মিজোরাম সহ আরো ৫ টি রাজ্যে।ভোটের আগেই সমস্যার মুখে পড়লো মিজো ন্যাশানাল ফ্রন্ট। চলতি মাসেই দলবদল করলো মিজোরাম বিধানসভার অধ্যক্ষ লালরিনলিয়ানা সাইলো সহ, রাজ্যের প্রথম সারির একজন নেতা। তাহলে কি এবার মিজোরামে পাল্লা ভারী হতে পারে বিজেপির?

সূত্র মারফত জানা গেছে মিজোরামের বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে তার। খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করবেন তিনি, সেই বিষয়ে কথাও হয়ে গেছে সবার সঙ্গে। তবে দলের সঙ্গে তো দূরত্ব তৈরি হয়েছিল কিছুদিন আগে থেকে। জানা গেছে এবারের রাজ্যের বিধানসভা নির্বাচনে তাকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল MNF। এজন্যই দলের সঙ্গে দূরত্ব বাড়ে তার। সেজন্যই এত বড় সিদ্ধান্ত নেন তিনি।

২০১৮ সালের বিপুল ভোটে জয়ী হয়ে দীর্ঘ ৫ বছর বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন তিনি। তবে বর্তমানে রাজ্যের অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এবং তিনি জানান রাজ্যের উন্নতির স্বার্থে আমাকে বিজেপিতে যোগদান করতে হয়েছে। ধীরে ধীরে সদস্য সংখ্যা কমে আসছে MNF এর। কিছুদিনের মধ্যেই দল ছেড়েছেন ৭ জন বিধায়ক।৭ ই নভেম্বর নির্বাচন রয়েছে মিজোরামে। ৩ রা ডিসেম্বর প্রকাশিত হবে নির্বাচনের ফল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.