রাজ্য

মঙ্গলবারই কলকাতায় ‘রামমন্দির’ উদ্বোধন, আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের কথা। সেক্ষেত্রে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবার তার পূর্বেই ‘রামমন্দির’ উদ্বোধন করতে চলেছেন অমিত শাহ। কলকাতার দুর্গাপুজোয় রামমন্দিরের আদলে পুজোমণ্ডপের উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনই দাবি করলেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

শহরের বিভিন্ন বড় পুজো কমিটিগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন রাজনীতিকদের নাম। এক একজন নেতা, এক এক পুজো কমিটির পৃষ্ঠপোষক। সেরকমভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোও বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত। এবার সেখানে পুজোর থিম ‘রামমন্দির’।

বিশেষভাবে উল্লেখ্য, চব্বিশের শুরুতেই লোকসভা। তার আগে রাজ্যজুড়ে দুর্গাপুজোয় দলীয় প্রভাব বৃদ্ধির কথা ভেবেছে গেরুয়া দল। জেলায় জেলায় নেতা, সাংসদ, বিধায়কদের কোনও না কোনও পুজোর সঙ্গে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও পুজোর দিনগুলোতে নিজের নিজের এলাকায় জনসংযোগের নির্দেশ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.