জলপাইগুড়ি, সায়ন সেন:– ৩১বয়সী যুবকের হারহীম ভিডিও ভাইরাল । প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে নিজের গলা নিজেই কাটছে যুবক। হাড় হিম করা ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি র ময়নাগুড়ি এলাকায়। ব্যাক্তির নাম রাম কৃষ্ণ মহন্ত তার বাড়ী ফালাকাটায় ।
এদিন সকালে ময়নাগুড়ি রোডে টিনের টুকরো দিয়ে গলা কাটতে দেখা যায় তাকে। খবর পেয়ে পুলিশ এসে যুবক কে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে যুবককে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপতালে রেফার করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয় নিয়ে মনজ কুমার সাহা জানান , দিল্লী থেকে আসছিলো , নিজের বাড়িতে আসছিলো । এন জি পি তে নেমে বাসে করে আসছিলো কি কারনে করলো আমরাও বুঝতে পারছি না । বাড়িতে বৌ রয়েছে তিনটা বাচ্চাও রয়েছে । এখন মেডিকেল কলেজে রেফার করেছে ।







