রাজ্য

বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা চালালো দুষ্কৃতীরা

মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির উপর হামলার দু সপ্তাহ কাটতে না কাটতেই এবারের সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। জানা গেছে, সাবিত্রী মিত্রর গাড়ির চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ে বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরছিল। বাড়ির সকলে এগিয়ে গেলেও পুরাতন মালদহ ব্লক গেটের সামনে চালক অনুপ সাহা দেখতে পাই তিন চার জন দুষ্কৃতি মুখ বেঁধে রয়েছে এবং সেই দৃশ্য দেখে চালক ওই দুষ্কৃতীদের ক্যামরা বন্দি করতে গেলেই তিন দুষ্কৃতী তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি ভাবে তাকে চাকু দিয়ে কোপাতে থাকে। সে আহত হয়ে চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরবর্তীতে চিৎকারের আওয়াজ শুনে তার স্ত্রী সহ পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলপুর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে আহত অবস্থায় বাড়িতে রয়েছে তবে এই ঘটনার জেরে গোটা এলাকা আতঙ্কিত রয়েছে। ঘটনার খবর পেয়ে সকালে ছুটে আসে মালদা থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মালদা থানার পুলিশ।
তবে আহত অনুপ সাহার বক্তব্য, কে বা কারা কি কারনে ভোরবেলা মুখ ঢেকে ওখানে ঘোরাঘুরি করছিল আমি ঠিক বুঝতে পারছিনা। তবে তাদের ভিডিও ক্যামেরা করতেই তারা আমার উপর ঝাপিয়ে পড়ে। সম্ভবত আমার উপরে আক্রোশবশত এই ঘটনা ঘটিয়েছে। আহত স্ত্রীর বক্তব্য, ঘটনার কি কারণ আমরা বুঝে উঠতে পারিনা তবে পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.