রাজ্য

দলীয় প্রচার কর্মসূচিতে অভিনব সমাজসেবা-মূলক উদ্যোগ !

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলি নেমেছে তাদের প্রচার কর্মসূচিতে। রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকেও প্রচার চালানো হচ্ছে জোর কদমে। তৃণমূলের এই প্রচার কর্মসূচিতে এক অভিনব সমাজসেবা-মূলক উদ্যোগ দেখা গেল পূর্ব বর্ধমান জেলার, খন্ডঘোষ ব্লকের কৈয়ড় অঞ্চলের গুইর গ্রামে।

উল্লেখ্য পি.এইচ.ই পানীয় জল সরবরাহের পাইপ লাইনের কাজ চলছে ব্লক এর পাশাপাশি গুইর গ্রামেও,পানীয় জল সরবরাহের পাইপ লাইন পাতার জন্য রাস্তার পাশে মাটি খোঁড়া হয়েছে এবং পাইপ বিছিয়ে দেওয়ার পর পুনরায় সেই গর্ত ভর্তি করা হলেও কিছু মাটি রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার ফলে অনবরত বৃষ্টির জলে সেই মাটি ভিজে রাস্তাঘাট একেবারে কাদাময় অবস্থা। গুইর গ্রামের প্রধান রাস্তা সহ বেশ কিছু শাখার ঢালাই রাস্তাতেও দেখা গেছে একই অবস্থা।কাদা যন্ত্রণায় যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাগুলো। সেই রাস্তাগুলোই কাদা পরিষ্কার করতে উদ্যোগী হলেন গুইর গ্রাম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

প্রচার কর্মসূচিতে বেরিয়ে তৃণমূলের কর্মী সমর্থক এটা দেখেন প্রধান রাস্তা পাশাপাশি গ্রামের ঢালাই শাখা রাস্তাগুলোর অবস্থাও একেবারে কাদাময়। তাই মানুষের সুবিধার্থে সেই সমস্ত কাদা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা।

কৈয়র অঞ্চল তৃণমূলের নেতা তথা পঞ্চায়েতের ২৪৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী শাজাহান মন্ডল জানান, “আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি, তাই মানুষের সুবিধার্থেই রাস্তা থেকে কাঁদা সরাতে আমাদের কর্মী সমর্থকেরা উদ্যোগী হয়েছেন”। তৃণমূল কংগ্রেসে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের মানুষজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.