রাজনীতি

বিজেপির বিভাজন নীতিকে আক্রমন শিক্ষামন্ত্রী বাত্য বসুর !

নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ার ইন্দাসে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী সভার আয়োজন করা হয় । সেই সব মঞ্চে বক্তব্য রাখেন
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখান থেকে তিনি বিজেপির বিভাজনের রাজনীতিকে আক্রমণ করলেন ।

ইন্দাসের সুপার মার্কেটে এক নির্বাচনী সভায় তিনি অভিযোগ করেন- বিজেপি হিন্দু মুসলিম বিভাজন করে,মাহাতো কুড়মি বিভাজন করে।যা অনভিপ্রেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের কথা বলতে গিয়ে তিনি বলেন এই ধরনের কোনো প্রকল্প বিজেপি শাসিত রাজ্য গুলিতে নেই। ইন্দাসে বিজেপির বিধায়ক ও বিজেপির সাংসদ থেকে কোন লাভ হয়নি। এরা উন্নয়ন করতে জানে না। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের চাকরি ইন্দাসে কেউ পেয়েছে? বলে তিনি প্রশ্ন ও করেন। এই সভার পর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি কর্মী সভা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.