শারদীয়ার নবরাত্রি আরম্ভ হচ্ছে ২০২৩ এর ১৫ অক্টোবর ঠিক মহালয়ার পরেই।মহালয়ার পরেই শুরু হয় দেবীপক্ষ এবং আমাদের ঘরের বাস্তুতে বড় পরিবর্তন আনলে মিলবে ভালো ফল। বাস্তুশাস্ত্র মত অনুযায়ী এই সময় নানা দিক থেকে ভাগ্যের উন্নতির রাস্তা খুলে যেতে পারে সঠিক বাস্তুশাস্ত্র মেনে চললে। বাস্তুমতে জেনে নিন, সৌভাগ্য শিখরে রাখতে হলে মহালয়ার পর থেকে দেবীপক্ষে কীভাবে ঘর সাজাবেন।
তুলসী গাছ-
মহালয়ার পরেই তুলসী গাছ বাড়িতে রোপণ করতে পারেন। তুলসী গাছ বাড়ির উপরে থাকা সমস্ত নেতিবাচকতা সরিয়ে দিতে পারে। নেগেটিভ এনার্জি আমাদের বাড়ির থেকে দূর করতে গেলে শারদীয়া নবরাত্রিতে বাড়িতে তুলসী গাছ আনা দরকার। এমনটাই বলে বাস্তুশাস্ত্রে। বিজোড় সংখ্যায় তুলসী গাছ লাগানো দেবীপক্ষে শুভ বলে ভাবা হয়। ৩, ৫ যেকোনো বিজোড় সংখ্যার তুলসী গাছ বাড়িতে এই দিনে লাগাতে পারেন। এতে সংসার সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে হবে।
প্রদীপ-
নবরাত্রি সময় দেবীকে উদ্দেশ্য করে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখুন। বাড়িতে আসবে শুভ সময়। এই কোণটিকে বাড়ির অগ্নিকোণ বলা হয়।
জবা ফুল-
বাস্তুবিদদের মতে, দেবীপক্ষের সময় ঘরে লাল রঙের ফুল রাখা উচিত। বাড়িতে ঠাকুরের বেদীতে জবা ফুল রাখলে তা সংসারে শক্তি ও সমৃদ্ধি অনেক পরিমাণে বাড়িয়ে দেয়।







