দেশ

পেঁয়াজের দাম বৃদ্ধি ঠেকাতে রপ্তানিতে লাগাম সরকারের

পুজোর চার দিনের তুলনায় এখন পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হওয়ার জোগাড়।কলকাতার খুচরো বাজারে দাম উঠেছে ৭০-৮০ টাকা কেজি। কয়েকটি রাজ্যে দাম আরও চড়েছে।

ভোটমুখী পাঁচ রাজ্য রাজস্থান,ছত্তিসগড়,তেলেঙ্গানা,মধ্যপ্রদেশ ওৎমিজোরামে বিরোধীরা ইতিমধ্যে পেঁয়াজের দামকে ইস্যু করে রাজনীতি শুরু করে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।এদিকে আগামী মাসে পাঁচ রাজ্যে ভোট। তারমধ্যে উত্‍সবের মরসুম চলছে। কিন্তু ডিসেম্বরের আগে দাম কমার আশা দেখছে না সংশ্লিষ্ট মহল।

অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে। এই সময় মহারাষ্ট্র, কর্নাটকের মাঠ থেকে বিশেষ প্রজাতির পেঁয়াজ বাজারে আসে। এবার সেই পেঁয়াজের দেখা নেই।গত বছর উত্‍পাদন কম হওয়ায় এ বছর অগাস্টে পেঁয়াজ রপ্তানিতে পরোক্ষে নিয়ন্ত্রণ আরোপ করে কেন্দ্র। পেঁয়াজের উপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক চাপায় মোদী সরকার। যাতে বিদেশে কম পাঠানো হয়।

সরকারি তরফে বলা হয়েছে, বাজারে জোগান কমে যাওয়ায় প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য ৮০০ ডলার বেঁধে দিয়েছে কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক।পেঁয়াজ যাতে বিদেশে রপ্তানি কম হয় তার জন্য রবিবার থেকে এই নির্দেশ বলবত্‍ করা হয়েছে। যদিও বুদ্ধিজীবীরা মনে করছেন দামের খুব একটা হেরফের হবে না কারণ, হিমঘরের পেঁয়াজ তলানিতে ঠেকেছে।

পেঁয়াজের পাইকারি ব্রিক্রেতা এবং কৃষি সমবায়গুলি সূত্রে খবর, গত পনেরো-কুড়ি দিনে দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশের বেশি।

সূত্রের খবর, ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা রয়েছে। ফলে খোলা বাজারে দাম একশো টাকায় পৌঁছে যাওয়াও অসম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.