দেশ

ভারতের সুরক্ষা বাড়াতে মোতায়ন হল নতুন ক্ষেপণাস্ত্র।চিন-পাকিস্তান সীমান্ত এবার হবে আরও মজবুত

বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় মধ্যে প্রথম পাঁচের মধ্যে রয়েছে ভারত। এবার ভারতের সুরক্ষা বাহিনীতে যোগ হল নতুন ক্ষেপণাস্ত্র S-400। এই মিসাইল মোতায়ন করা হয়েছে চীন-পাকিস্তান সীমান্তে।তবে এখানেই শেষ নয় এর পর আরো দুটি স্কোয়াড্রন আসবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ডিফেন্স এর কর্তৃপক্ষরা।

২০১৮-১৯ সালে ৩৫,০০০ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ও রাশিয়া। সেই চুক্তি অনুযায়ী ৫ টি S-400 ক্ষেপণাস্ত্রের পাঁচটি স্কোয়াড্রন আসার কথা ছিল ভারতে। যার মধ্যে ৩ টি এসে পৌঁছেছে ভারতে। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বাকি দুটি এখনো স্থগিত রয়েছে। ইতিমধ্যে ভারতে আসার তিনটি স্কোয়াড্রন মজুত করা হয়েছে সংকটজনক এলাকা গুলিতে।

এই তিনটির মধ্যে একটি নজর রাখছে চিন পাকিস্তান দুদিকেই। সূত্র মারফত জানা গেছে বাকি দুই স্কোয়াড্রনের বিতরণের সময়সূচি জানাতে রাশিয়ান এবং ভারতীয় কর্মকর্তারা শীঘ্রই আবার দেখা করবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছে তারা। কিছু প্রতিবেদন থেকে এমনও জানা গিয়েছে যে ভারতের জন্য তৈরি স্কোয়াড্রনগুলি রাশিয়ানরা নিজেদের জন্য ব্যবহার করছে। তবে এই বিষয়ে কোনো নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি।

তবে এই স্কোয়াড্রনগুলির ডেলিভারি সময়সূচী কমাতে DRDO-এর সাথে কাজ করছে ভারতীয় বিমান বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.