বিদেশভাইরাল

হোটেলের ভিতরে মহিলার কাণ্ড! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, নেটদুনিয়ায় নিন্দার ঝড়

সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল এক অদ্ভুত এবং বিস্ময়কর ঘটনা। এক মহিলা হঠাৎই একটি হোটেলে ঢুকে এমন কাজ করলেন, যা দেখে হতবাক নেটিজেনরা। ভিডিও দেখে মনে হচ্ছে ঘটনাটি থাইল্যান্ডের কোনও একটি হোটেলে ঘটেছে। যদিও কোথায় বা কবে এই ভিডিওটি তোলা হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা হোটেলের অভ্যর্থনা কক্ষে ঢুকে সবার সামনেই শৌচকর্ম করে চলে যাচ্ছেন। আশ্চর্যের বিষয়, তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে হাঁটছেন এবং তাঁর মুখে না রয়েছে কোনও সংকোচ, না রয়েছে অপরাধবোধের কোনও চিহ্ন। আশেপাশে উপস্থিত থাকা অন্য কেউও তাঁকে থামানোর বা বাধা দেওয়ার চেষ্টা করেননি।

এই অস্বস্তিকর ঘটনার ভিডিওটি ‘Ghar Ke Kalesh’ নামের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ৬ জুলাই। এরপরই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নেটিজেনদের অনেকেই ভিডিওটি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “এরা আবার আমাদের সভ্যতা নিয়ে জ্ঞান দেয়। ” অন্য একজন লিখেছেন, “নিজের বিবেক বোধটুকুও যেন হারিয়ে ফেলেছে মানুষ।”

এমন ভিডিও ঘিরে প্রশ্ন উঠছে এটা মানসিক ভারসাম্যহীনতার ফল, না কি ইচ্ছাকৃত অশালীনতা? সামাজিক মাধ্যমে এ ধরনের আচরণ নিয়ে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.