অফবিট

সাতসকালে আসামে বিপত্তি, অন্য ট্রেনকে জায়গা দিতে গিয়ে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস

বুধবার সকালে আসামের গুয়াহাটির কাছে দিগারু রেলওয়ে স্টেশনে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। মিজোরাম থেকে কলকাতাগামী ট্রেনটির ইঞ্জিনসহ মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি এবং সবাই সম্পূর্ণ নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে। অন্য একটি ট্রেনকে যাওয়ার সুযোগ করে দিতে কলকাতা-সাইরাং এক্সপ্রেসটিকে দিগারু স্টেশনে নেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় লোকো পাইলট ট্রেনের গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
ঘটনার পরপরই প্রাথমিক খবরে বেশ কয়েকজন যাত্রীর আহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে পরবর্তীতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয় যে, দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হননি এবং প্রত্যেকেই নিরাপদে আছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি তদারকি করতে দুর্ঘটনাস্থলে ছুটে যান। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
এই দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত এবং ঘটনার পেছনে আর কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.