অফবিট

মহালয়ার দিনই সূর্যগ্রহণ! দেখা মিলবে কোন কোন জায়গায়

১৪ই অক্টোবর শনিবার মানুষ সাক্ষী থাকবে এক বিরল দৃশ্যের। প্রায় দশ বছর পর দেখা যাবে এই মহাজাগতিক বিরল দৃশ্য। কারণ বলয় গ্রাস সূর্যগ্রহণ শুরু হতে চলেছে।এই ধরনের গ্রহণকে কঙ্কনাকৃতি সূর্যগ্রহণও বলা হয়ে থাকে। এই গ্রহণের সময় সূর্যকে কঙ্কণ বা চুড়ির আকারে দেখতে লাগে বলেই এমন নামকরণ।

চাঁদ যখন পৃথিবী থেকে তার দূরতম বিন্দুতে সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে, তখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিতে পারে না, আর সেই কারণে আকাশে সূর্যের আলোর একটি পাতলা বৃত্ত বা আগুনের বল দেখতে পাওয়া যায়, যা আমরা বলয়গ্রাস সূর্যগ্রহণ বলেই জানি।

অস্ট্রেলিয়া, পূর্ব ও দক্ষিণ এশিয়া, প্রশান্ত মহাসাগর, আন্টার্টিকা, আমেরিকার বিভিন্ন জায়গায় দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে দেখা মিলবে না ভারতে।১৪ই অক্টোবর রাত ৮টা ৩৪ মিনিটে শুরু হয়ে প্রায় মধ্য রাতে ২টো ৩৫ মিনিটে গ্রহণ শেষ হবে। রাত হবার কারণে এই মহাজাগতিক বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে পারছে না ভারতীয়রা।

আমেরিকার বিভিন্ন জায়গায় গ্রহণের গড় সময় হবে চার থেকে পাঁচ মিনিট।সূর্যাস্তের সময় এই সূর্যগ্রহণ শেষ হবে আটলান্টিক মহাসাগরে।নাসা সূত্রে খবর,আবহাওয়া অনুকূল থাকলে ওরেগন, নেভাদা, উটাহ, নিউ মেস্কিকো, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশ থেকে দেখা যেতে পারে এই সূর্যগ্রহণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.