বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন একাধিক নায়ক রয়েছেন যারা সিরিয়ালের দৌলতে সর্বোচ্চ খ্যাতি পেয়েছেন। তবে তারা কিন্তু একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সিনেমার নায়ক হবেন বলে। কিন্তু বাংলা সিনেমাতে তেমন নজর কাড়তে না পেরে তারা বেছে নেন সিরিয়ালকে। আজ এই প্রতিবেদনে রইল সেই সব সিনেমার ফ্লপ হওয়া নায়কদের তালিকা যারা আজ সিরিয়ালের সেরা নায়ক হয়েছেন।
১/ গৌরব চ্যাটার্জী (Gourab Chatterjee) : এই তালিকায় সবার আগে নাম রয়েছে গৌরব চ্যাটার্জীর। উত্তম কুমারের নাতি টলিউড সিনেমাতে পা রেখেছিলেন ‘ভালবাসার অনেক নাম’ ছবি দিয়ে। এরপর তিনি আরও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন কিন্তু নায়ক হিসেবে সেভাবে ছাপ ফেলতে পারেননি তিনি। এখন একের পর এক সুপারহিট বাংলা সিরিয়ালে কাজ করছেন গৌরব।
২/ প্রতীক সেন
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নায়ক হিসেবে টালিগঞ্জে আগমন হয়েছিল প্রতীকের। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি। ‘চল কুন্তল’, ‘আমার বডিগার্ড’, ‘পাসপোর্ট’— পর পর এমন বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। প্রতীকের দাবি, এই সব ছবি তখন ‘ব্লকবাস্টার’ হিসাবে প্রচার করা হয়েছিল বটে। কিন্তু তাঁকে বলা হত ‘ফ্লপ’ হিরো। বড় পর্দায় ‘হিরো’ হিসাবে যখন তাঁর টিকে থাকার পরিশ্রম চলছে, তখনই সিরিয়ালে অভিনয়ের সুযোগ আসে। কী সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে প্রথম দিকে দ্বন্দ্ব থাকলেও পরে ছোট পর্দায় অভিনয় করার পথই বেছে তিনি। তবে সেই সুযোগ আসতেও সময় লেগেছিল প্রায় আট বছর। ২০১৬ সালে ‘খোকাবাবু’ সিরিয়ালে দর্শক পান ছোট পর্দার নতুন হিরো প্রতীককে। প্রথম সিরিয়ালে তৃণা সাহার সঙ্গে জুটি বেঁধেছিলেন। ‘খোকাবাবু’ সিরিয়ালে নায়কের ‘লুক’ নিয়ে সমালোচনাও হয়েছিল। তবে ২০১৯ সালে ‘মোহর’ সিরিয়ালে ‘শঙ্খদীপ রায়চৌধুরি’ চরিত্রটি প্রতীকের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এখন ছোট পর্দার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়কদের মধ্যে অন্যতম হলেন প্রতীক।
৩/ আদৃত রায় (Adrit Roy) : বর্তমানে বাংলার সেরা নায়কদের মধ্যে অন্যতম একজন হলেন আদৃত। মিঠাই সিরিয়ালটি তাকে সর্বোচ্চ জনপ্রিয়তা এনে দিয়েছে। তার বাবা ছিলেন একজন প্লেব্যাক সিঙ্গার। অভিনেতা নিজেও একজন ভাল গায়ক। তিনি পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে সিনেমার পর্দায় পা রেখেছিলেন। রাজ প্রযোজিত এবং অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ‘নুরজাহান’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল আদৃতের। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের রসায়ন কোনও ভাবেই বক্স অফিসকে প্রভাবিত করতে পারে না। তার পরেও ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন আদৃত। ‘নায়ক’ হিসাবে ইন্ডাস্ট্রিতে আগমন হলেও মূলত পার্শ্বচরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যেই বিকল্প পথ খুঁজে নিয়েছেন আদৃত। তাঁর বড় পর্দার ছবি বক্স অফিসে আশানুরূপ ফল না-পেলেও টিআরপি যুদ্ধে আদৃত ছাপিয়ে গিয়েছেন অনেককে।
৪/ ওম সাহানি (Om Sahani)। স্টার জলসার পর্দায় শীঘ্রই ‘লাভ বিয়ে আজ কাল’ সিরিয়াল এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছোটপর্দার হাত ধরেই কেরিয়ার শুরু হয়েছিল ওমের। এরপর বড়পর্দায় ডেবিউ করেন তিনি। ‘হিরো ৪২০’, ‘প্রেম কি বুঝিনি’, ‘অগ্নি ২’ সহ একাধিক ছবিতে তাঁকে দেখেছেন দর্শকরা। টলিউড কাঁপিয়ে প্রায় এক দশক পর ফের ছোটপর্দায় ফিরলেন ওম। আর সেই জন্য বেশ মোটা টাকা পারিশ্রমিক পাচ্ছেন তিনি।







