২০২৪ সালের ১৫ ই আগস্ট একদিকে অল্লু র্জুনের ‘ পুষ্পা ২ ‘ এবং অন্যদিকে অজয় দেবগনের ‘ সিঙ্ঘম এগেন ‘ মুক্তি পেতে চলেছে। ফলে আবারও বক্স অফিসে জোড়া টক্কর হতে চলেছে।
২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise) মুভিটি মুক্তি পাওয়ার পর শ্রেষ্ঠ অভিনেতার জন্য অর্জুন জাতীয় পুরস্কার পান। এ ছাড়াও তার ঝুলিতে যায় সেরা সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কারও। প্রথম ভাগ বের হবার পরপরই দ্বিতীয় ভাগ বের করার কথা ঘোষণা করেন পরিচালক। তবে সেই মুভির কাজ নানা কারণে বারবার পিছিয়ে পড়ছিল।
পুষ্পা মূলত ১৯৯০ সালে লাল চন্দন কাঠ জোড়া ব্যবসার মাফিয়ার গল্প । অল্লু অর্জুনকে পুষ্পার চরিত্রে দেখা গেছে। এই ছবিতে মুখ্য খল চরিত্রে ফাহাদ ফাসিলকে দেখা যাবে ।
অন্যদিকে রোহিত শেট্টি ও অজয় দেবগণের ‘সিঙ্ঘম এগেন’ (Singham Again) দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে রয়েছে।’সিঙ্ঘম এগেন’ সিনেমাটিতে দীপিকা পাডুকোনকে পুলিশের চরিত্রে দেখা যাবে।
অজয় দেবগনকে শেষ ‘অ্যাকশন ড্রামা’ ঘরানার ছবি ‘ভোলা’য় দেখা গিয়েছিল। যা বক্স অফিসে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি। টানা দুই সপ্তাহ ধরে বক্স অফিসে সিনেমাটি চলার পরও ১০০ কোটি টাকার গণ্ডি কোনরকমে পার করতে পেরেছিল।তাঁর আগামী ছবি ‘ময়দান’, চলতি বছরের ২৩ জুন মুক্তি পাওয়ার কথা। এর পর অজয়ের ঝুলিতে রয়েছে নীরজ পাণ্ডে পরিচালিত ‘অরো মে দম থা’, তব্বুর সঙ্গে।







