জেলা

তৃণমূল নেতার খুনের ঘটনায় চাঞ্চল্য গোটা জয়নগর জুড়ে

জয়নগরে তৃণমূল নেতার খুনের ঘটনায় শোরগোল পড়েছে জয়নগর সহ গোটা রাজনৈতিক মহলে। এই খুনের ঘটনায় সিপিএমের উপর আঙ্গুল তুলছে শাসক দল তৃণমূল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। মৃত ব্যক্তির নাম সইফুদ্দিনের লস্কর। মৃত সইফুদ্দিনের লস্করের স্ত্রীর দাবি,”আমার স্বামী সিপিএম করতেন না। তৃনমূল কেই ভোট দিতেন”

স্বামী সইফুদ্দিনের লস্করের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বলেছেন,”আমার স্বামী সিপিএম করত না, তৃণমূলকেই ভোট দিত।এই ঘটনার পর তাঁদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে প্রাণে মেরে ফেলার। সেই কারণে পুলিশে অভিযোগ দায়ের করতে পারছেন না।সাহাবুদ্দিন পেশায় সেলাইয়ের মিস্ত্রি। ঘটনার দিন সন্তোষপুর আক্রায় কাজ করতে যাচ্ছিলেন। ভোরবেলা চারটে নাগাদ বেরিয়েছিলেন। তখনই তাঁকে পিটিয়ে মারা হয়।”

এই খুনের ঘটনায় এখন সবচেয়ে বড় অভিযুক্ত সাহাবুদ্দিন। মৃত সাহাবুদ্দিনের মৃত্যুর এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে একদল মানুষ তাঁকে ধরে নিয়ে যাচ্ছে। এবং তাকে বেধড়ক মারধর করছে। সেই ভিডিওতে দেখা যায় মোট ৫ জনকে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.