১লা জানুয়ারী তৃনমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্যে দলীয় নির্দেশে রাজ্যের শাসকদল তৃনমূল কংগ্রেস নানান কর্মসূচী ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে চলেছে দলের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসের দিন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ায় এক রাজনৈতিক কর্মসূচীর মাধ্যমে উদ্ভোধন হল দলীয় কার্যালয়ের। উদ্ভোধন করেন পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি। উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, কর্মাধক্ষ্য সেক রফিজুল ইসলাম, মালিগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক তফেজ্জলদিন, ব্লকের তৃনমূল শ্রমিক সংগঠনের নেতা প্রশান্ত চক্রবর্তী, জেলা সম্পাদক চন্ডীচরন সামন্ত, জেলা যুব সম্পাদক মানিক খান, প্রতাপ প্রামানিক সহ একাধিক তৃনমূল নেতৃত্ব।
সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে এলাকার মানুষের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করার জন্যই দলীয় কার্যালয়ের উদ্ভোধন বলে জানান তৃনমূল নেতা মানিক খান।
এদিন এই দলীয় কার্যালয় উদ্ভোধন সহ চলে সাংগঠনিক কর্মশালা। কর্মশালা থেকে পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে আক্রমন করেন। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগেও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমন করতে ছাড়েনি।







