জেলা

কয়েক মাস ধরে এলাকায় চুরির ঘটনা ,দুষ্কৃতীদের আতঙ্কে বাড়িতে থাকতে পারছেন না গ্রামবাসীরা

কয়েক মাস ধরে এলাকায় চুরির ঘটনা ঘটছে। দুষ্কৃতীদের আতঙ্কে বাড়িতে থাকতে পারছেন না গ্রামবাসীরা। পুলিশকে জানিও কোন ব্যবস্থা হয়নি। বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরাই রাত পাহারা সিদ্ধান্ত নেয়। সেই মতো গতকালকে রাত পাহারার সময় কয়েকজন যুবকের ওপর হামলা করে দুষ্কৃতীরা। ঘটনায় শিবু মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয় ঘটনায় আহত হয় আরো দুজন। প্রতিবাদে আজ সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিয়েছে মালদহের ইংলিশ বাজারের অমৃতি অঞ্চলের সিকেন্দারপুর এলাকা। একাধিক জায়গায় মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। একাধিক গাড়িতে ভাঙচুর করা হচ্ছে। পুলিশকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ পুলিশ ব্যবস্থা নিলে আজকে তাদের গ্রামের এক তরতাজা যুবককে প্রাণ হারাতে হতো না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.