জেলা

শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রদের।

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া হরিদাস বিদ্যাবভনের ছাত্ররা জলঙ্গী-শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে হয় অবরোধ করে তারা। ফলে কাজীপাড়া স্কুলের সামনে রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্রদের অভিযোগ, আমাদের স্কুলে শিক্ষক খুব কম। ক্লাসই হয় না। শুধু বসে থাকতে হয়। সামনে বছর আমাদের মাধ্যমিক পরীক্ষা। অথচ শিক্ষক নেই। আমাদের ভবিষ্যৎ অন্ধকার। অবিলম্বে শিক্ষকদের ফিরিয়ে এনে আমাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে।’ পরে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে ছাত্রছাত্রীদের অভিযোগ শোনে। তাদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়া হয়। প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে যায়। যানবাহন চলাচল স্বাভাবিক করেন পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.