অফবিট

ওয়্যারলেস ইলেকট্রিসিটি বানিয়ে তাক লাগিয়ে দিলেন বিজ্ঞানীরা, এবার তার ছাড়াই বাড়ি বাড়ি পৌঁছে যাবে বিদ্যুৎ!

 

 

বর্তমান যুগে অনেক উন্নত হয়েছে বিজ্ঞান ব্যবস্থা। যত দিন যাচ্ছে তত আরো আপডেট হচ্ছে। তবে ইলেকট্রিসিটি ছাড়া ইলেকট্রিক চালানো সম্ভব? হ্যাঁ এটাও সম্ভব। ভবিষ্যতে তার ছাড়াও বিদ্যুৎ সরবরাহ করা যাবে। টিভি,ফ্রিজ,ফ্যান সহ যাবতীয় সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে কোনরকম বিদ্যুৎবাহী তারের আর প্রয়োজন হবে না। এই সিস্টেমটি ঠিক মোবাইল নেটওয়ার্কের মত কাজ করবে। এই ব্যাপারে বিজ্ঞানীদের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তারা সফল হয়েছেন।

 

মহান বিজ্ঞানের টেসলা ১৯৮০ সালে প্রথম এই সিস্টেমটি আবিষ্কার করেছিলেন। এটা সে সময় টেসলা কয়েল নামে পরিচিত ছিল। কিন্তু তাঁর মৃত্যুর পর এই সিস্টেমটি নিয়ে আর তেমন গবেষণা করা হয়নি। তবে বর্তমানে এই প্রযুক্তিটিকে নিয়ে গবেষণা করা হচ্ছে। টেসলা কয়েলের সাহায্যে বিদ্যুৎ পাঠানো সম্ভব হয়েছে। আর তার জন্য কোন বিদ্যুৎ সংযোগকারী তার লাগবে না।

 

এই প্রযুক্তিটি ‘ইউএস নেভাল রিসার্চ’ (US Neval Research) ল্যাবরেটরিতে গবেষণা করা হয়েছে। সেখানকার বিজ্ঞানীরাও টেসলার মতন অনুরূপ একটি কয়েল তৈরি করেছেন। এক কিলোমিটারে ১.৬ কিলোওয়াট বিদ্যুৎ পাঠাতে সক্ষম হবে। এই পুরো প্রক্রিয়াটিতে টেসলার নীতিগুলি অনুসরণ করা হয়েছে। টেসলার সিস্টেম অনুযায়ী, প্রথমে বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তরিত করতে হবে। এরপর রিসিভারের একটি বিমে প্রকাশ করা হয়। সেখানে থাকে আরএফ ডায়োড সহ একটি এক্স-ব্যান্ড ডাইপোল সহ অ্যান্টেনা। যখন মাইক্রোওয়েভ গুলি অ্যান্টেনার এর সাথে মিলিত হয় তখন কারেন্ট উৎপন্ন হয়।

 

আগেও কয়েকটি দেশে এ নিয়ে গবেষণা করেছিল কিন্তু তারা কেউই সফল হয়নি। তবে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক এই প্রযুক্তির বিকাশের জন্য চেষ্টা চালাচ্ছেন। প্রযুক্তিটি একবার সফল হলে তা মানুষকে একপ্রকার অবিশ্বাস্যরকমের সুবিধা প্রদান করবে। ওয়াইফাইয়ের মতো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.