জেলা

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নীল গাইকে ঘিরে মানুষের কৌতূহল

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

চন্দ্রকোনায় দেখা মিলল নীল গাইয়ের। নীলগাই দেখতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। কিন্তু কোথা থেকে এই এলাকায় এলো নীল গাই, উত্তর নেই কারো কাছে।

পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার মনোহরপুর এলাকায় মাঠে ধান কাটতে গিয়ে কৃষকেরা দেখতে পায় ঘোড়ার মত একটি প্রাণী ছুটে পালাচ্ছে, কিন্তু প্রথমে এলাকার মানুষজন সেই ঘোড়া ধরতে তৎপর হলেও কিন্তু তার নাগাল পায়নি , খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। যদিও পরে এলাকার মানুষজন জানতে পারে এটি একটি নীল গাই। মঙ্গলবার বিকেল নাগাদ চন্দ্রকোনা ও ঘাটাল লাগোয়া কুসমান এলাকার একটি জঙ্গলে নীলগাইটি রয়েছে বলে জানা যায়। বনদপ্তর সূত্রে খবর খড়গপুরের হিজলির জঙ্গল থেকে এই নীল গাইটি এসে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বনদপ্তর থেকে নীলগাই উদ্ধার করার জোর তৎপরতা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.