ক্রাইমজেলা

অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত পুলিশ

আদালতে গ্রেফতারির আদেশে পুলিশ যায় ধৃতকে গ্রেফতার করতে আর সেখানেই গ্রামবাসীদের হাতে আক্রান্ত হলেন পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৩ নম্বর দাদরা অঞ্চলের ডাঁডরায়।

সূত্রের খবর বছর দুয়েক আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডাঁডরা এলাকার বাসিন্দা শেখ আব্দুর রুবার বিরুদ্ধে তাঁর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় আদালতে। সম্প্রতি মেদিনীপুর আদালতে সেই মামলার ভিত্তিতে শেখ আব্দুর রুবারকে গ্রেফতারির রায় দেই বিচারক। তাকে গ্রেফতার করতে পুলিশ গেলে তাদের মারধর করা হয়।

এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়। পুলিশকে মারধরের অভিযোগে মোট ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়। আদালত থেকে তাদের তিনদিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.