সাইকেল রাখা কে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেলিনগড় এলাকায়। নন্দী বিশ্বাস চোখে গুরুতর আঘাত নিয়ে আরজি করে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পরিবারের দাবি চিকিৎসকরা জানিয়েছেন ওই চোখে আর নন্দী বিশ্বাস দেখতে পাবেন না। গতকাল সন্ধ্যায় তার গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের থেকে বেরিয়ে এসে বেশ কয়েকজন নন্দী বিশ্বাসকে মারধর করে। তার চোখে গুরুতরভাবে আঘাত করে। ঘটনার পর পরিবারের অন্যরা বলতে গেলে তাদেরকেও বেধারকভাবে মারধর করা হয়। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ করতে গেলে ওই স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে হুমকি দেন। কেস তুলে নিতে বলেন পরবর্তীতে কিসের বয়ান বদলে দেন। পরিবারের আরো অভিযোগ গোটা ঘটনা ঘটেছে বিলকান্দা ২ এর পঞ্চায়েত প্রধান দীপা পাইকের সামনে যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি একটি মিটিংয়ে ছিলেন কিন্তু তার সামনে ঘটনা ঘটেনি বলে তার দাবি করছেন।
এই ঘটনায় ব্যারাকপুর থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।।







