মথুরার বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির সারা বিশ্বে বিখ্যাত। দেশ-বিদেশের মানুষ বৃন্দাবনে আসেন এই মোহনীয় মন্দির দেখতে। এই মন্দিরের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এই কারণে এখানে ঘন্টার পর ঘন্টা অবস্থান করতে হয় ভক্তদের। বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি ভগবান কৃষ্ণ – রাধা এবং রাম – সীতাকে উত্সর্গীকৃত।
আপনি জেনে অবাক হবেন যে এই বিশাল মন্দিরের কাঠামোটি পঞ্চম জগদ্গুরু কৃপালু মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরটি ১১ বছরে এক হাজার শ্রমিক দ্বারা নির্মিত হয়েছিল।এই মন্দিরের প্রধান আকর্ষণ শ্রী কৃষ্ণের সুন্দর মূর্তি এবং সীতা-রামের সুন্দর ফুলের বাংলো। মন্দিরে ঝর্ণা, শ্রী কৃষ্ণ ও রাধার সুন্দর ছক, শ্রী গোবর্ধন ধরনলীলা, কালিয়া নাগ দমনলীলা, ঝুলন লীলা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে।কিন্তু অনেকেরই বৃন্দাবন যাওয়ার সাধ তো আমাদের সবারই থাকে। কারণ, তা শ্রীকৃষ্ণের লীলাভূমি। কিন্তু, সেই সাধ নানা কারণে পূরণ হয় না।
তাই দ্বিতীয় বৃন্দাবন তৈরি করা হয়েছে, লালমাটির জেলা বাঁকুড়ার তালড্যাংরা ব্লকের পাঁচমুড়ায় গড়ে উঠেছে এই দ্বিতীয় বৃন্দাবন মন্দির। টেরাকোটা শিল্পের জন্য এই অঞ্চল বিখ্যাত। তার পাশাপাশি এবার দ্বিতীয় বৃন্দাবনের জন্য পাঁচমুড়ার নাম নানা দিকে ছড়িয়ে পড়ছে। পাঁচমুড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার পাশের রাস্তায় গড়ে উঠেছে এই মন্দির। নাম দেওয়া হয়েছে ত্রিধারা মিলন মন্দির। মন্দিরটি তৈরি করিয়েছেন স্থানীয় এক ব্যবসায়ী তথা সমাজকর্মী।
মূল মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর এক মন্দির। তার পাশে তৈরি করা হয়েছে একটি কালীমন্দির। মূল মন্দিরের পাশে আরও দুটি মন্দির রয়েছে। তার মধ্যে একটি মহাদেবের মন্দির। অন্যটি রামমন্দির। মূল মন্দিরে ওঠার জন্য দু’দিক থেকে সিঁড়ি আছে। বেশ কয়েকটি সিঁড়ি এগোলেই পাশে পড়বে একটি তুলসীমঞ্চ। সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথমে পড়বে মূল রাধাকৃষ্ণের মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দিরে ঢোকার আগের সিলিংটি সেগুন কাঠ দিয়ে তৈরি আর অপূর্ব কারুকার্যখচিত। সিলিংয়ের মধ্যে রয়েছে এক অপরূপ সুন্দর ঝাড়বাতি। যা সিলিংয়ের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।ভক্তদের জন্য ২০২২ সালের রথযাত্রায় এই মন্দিরের চাকা গড়ানো শুরু হয়েছিল।
মন্দির কর্তৃপক্ষ রথের পাশপাশি ঝুলন, দোলযাত্রা, রাসযাত্রা, জন্মাষ্টমীর মত রাধাকৃষ্ণের উত্সবগুলোও এই মন্দিরে বড় আকারে পালিত হবে বলে জানিয়েছে। ভক্তদের জন্য এখানে কুপন কেটে দুপুরের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থাও আছে। আপাতত প্রথম ৬০০ জন এই প্রসাদ পাচ্ছেন বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এই মন্দির চত্বরের বাইরে আশপাশের ফাঁকা অংশ এখনও কাজ চলছে। সেখানে তৈরি হবে বিশাল উদ্যান। তৈরি হবে বিশাল আকারের শিবের মূর্তি। সেখানে শিবের জটা থেকে বেরিয়ে আসবে নদী।







