রোগী নিয়ে যাওয়ার পথে কন্টেনারের পেছনে এম্বুলেন্সের ধাক্কা। ঘটনার স্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স এর চালকের । আহত হয়েছেন চার জন যাত্রী, মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেলদা উড়িষ্যা ৬০ নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার বামনপুকুর এলাকায়। ঘটনাটি ঘটার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। পুলিশ জানাচ্ছে চন্দ্রকোনার তাতরা এলাকা থেকে এম্বুলেন্সে করে ভুবনেশ্বর হাসপাতালে যাচ্ছিলেন চারজন রোগী , সকাল থেকেই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় দাঁতন থানার বামনপুকুর এলাকায় একটি কন্টেইনারের পেছনে সজরে ধাক্কা মারে এম্বুলেন্সটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁচায় দাঁতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। প্রথমে রক্তাক্ত চার জনকে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গিয়েছে। পুলিশ অনুমান করছে সকাল থেকে এখনো কুয়াশায় আচ্ছন্ন ছিল সমগ্র বাংলা জুড়ে, কুয়াশা থাকার দরুন দৃশ্যমানতা কম থাকায় এম্বুলেন্সের চালক দেখতে না পেয়ে সজরে ধাক্কা মেরেছে কন্টেনার কে। মর্মান্তিক এই ঘটনায় মর্মাহত এলাকাবাসী।
Read Next
November 24, 2026
সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ! নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
November 24, 2026
দুই দশক পর সিঙ্গুরে শিল্পায়নের জোয়ার, ট্রাক কারখানা গড়ছে অশোক লেল্যান্ড
November 23, 2026
তিন মাসের অপেক্ষা শেষ! জানুয়ারি থেকেই প্রতি মাসে বিদ্যুতের বিল, WBSEDCL গ্রাহকদের বড় ঘোষণা শুভেন্দুর
November 23, 2026
‘ভরসা’ প্রকল্পে বড় শর্ত! এক পরিবারে সর্বোচ্চ দু’জন পাবেন ভাতা, কারা বাদ পড়বেন?
November 23, 2026
আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, ইংরেজিতেও লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’! নাম নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
November 23, 2026
আকভানের দাপটে জলে ডুবেছে ১.৬ লক্ষ হেক্টর জমি! ফসলের ক্ষতিতে বিপাকে চাষিরা, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Related Articles
Check Also
Close







